কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ১০:৪২আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১০:৪২

উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. নজরুল ইসলাম



কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. নজরুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। দুদক রংপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নূর আলম এ তথ্য জানিয়েছেন। 

দুদক সূত্রে জানা গেছে, ডা. নজরুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় নির্দেশনা অনুযায়ী তদন্ত শুরু করেছে রংপুর জেলা সমন্বিত কার্যালয়। এজন্য অভিযুক্ত উপ-পরিচালক ডা. নজরুল ইসলাম ও তার স্ত্রীর নামীয় বাড়ি ও অন্যান্য স্থাপনার নির্মাণ ব্যয় নিরূপণে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দুদক রংপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নূর আলম জানান, ডা. নজরুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এজন্য তদন্ত শুরু করেছে দুদক। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে জানতে ডা. নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, ডা. নজরুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী কবিরাজ পাড়া গ্রামে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্য বাতায়নে দেওয়া তথ্য অনুযায়ী তিনি ২০১৭ সালের নভেম্বর মাস থেকে ওই কার্যালয়ে কর্মরত রয়েছেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান