দিনাজপুরের হিলিতে মোটরসাইকেল ছিনতাই মামলায় আনিছুর রহমান (৪০) ওরফে আনিছুর মাস্টার নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে হিলির ডাঙ্গাপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও দেবখন্ডা গ্রামের কোবাদ হোসেনের ছেলে।
দিনাজপুর ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কমকর্তা মো. ইয়াকুব আলী বাংলা ট্রিবিউনকে জানান, গত ৬ মে রাত সাড়ে ৯টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়ক পথে বাড়ি ফেরার পথে তেতুলতলা নামক স্থানে পৌঁছালে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্যরা সড়কে ব্যারিকেট দিয়ে বোচাগঞ্জ থানার বড়গাও নামক গ্রামের রফিকুল ইসলামের পথ রোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ মামলায় ইতিপূর্বে আরও ৫ আসামিকে আটক করা হয়েছে। এদের মধ্যে কবিরের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আনিছুর মাস্টারকে আটক করা হলো।







