নীলফামারীর উত্তরা ইপিজেডের মাজেন বিডি (লি.) ফ্যাক্টরির নির্মাণাধীন সম্প্রসারিত চারতলা ভবনের উপর থেকে পড়ে আনোয়ার হোসেন (২৫) নামের এক রড মিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের বটতলী গ্রামের বাসিন্দা।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ওই শ্রমিককে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান রশিদ তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করা হয়েছে।
/এআর/এসএম/








