দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ১৭:২৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৭:২৩

জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর দিনাজপুরে প্রথম আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এম. আব্দুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলার বিভিন্ন সংগঠনের নেতারা। পরে দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় উদীচী, নবরূপী, ভৈরবী, দোলনচাপা ও সুইহারী সংগীত নিকেতনের শিল্পীরা মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন। 

এদিকে সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি আঘাতের প্রতিবাদে মুক্তিযোদ্ধা-জনতার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলু, সংগঠনটির সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ, আওয়ামী লীগ নেতা নাসিরুল হক রুস্তম, সাংবাদিক সুব্রত মজুমদার ডলার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, উদীচীর সত্য ঘোষ, নাট্যব্যক্তিত্ব তারেকুজ্জামান তারেক প্রমুখ।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম