চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ০৩:৪২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৩:৪৫

চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেক সরকারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। অভিযুক্তকে চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার এবং তার দৃষ্টান্তমৃলক শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে বীরগঞ্জ বিজয় চত্বরের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির ফলে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। কর্মসূচিতে বীরগঞ্জ উপজেলা সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক আসলাম, সদস্য সচিব শাহিনুর ইসলামসহ প্রায় দুই শতাধিক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে পর্নগ্রাফি ও নারী নির্যাতন আইনের থানায় মামলা হয়েছে। মামলা অভিযোগসূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে চেয়ারম্যান। এই সময় ভিডিও ধারণ করে রাখেন চেয়ারম্যান। এরপর ওই নারী ২০১৮ সালে কাজের জন্য সৌদি আরবে চলে যান। সম্প্রতি ওই নারী দেশে ফেরত আসলে ভিডিওগুলো ফেরত দেওয়ার কথা বলে দেখা করতে বলেন চেয়ারম্যান। এরপর সেখানে গেলে, গত ২২ ডিসেম্বর উপজেলার নোখাপাড়ায় চেয়ারম্যানের ইটভাটার পাশে আব্দুর রশিদের বাসায় নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে অভিযুক্ত আব্দুল খালেক। এই সময় ওই নারী কৌশলে মোবাইলের মেমোরি খুলে নেয় এবং চিৎকার শুরু করে। পরে চেয়ারম্যান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই নারী বিষয়টি পরিবারকে জানায় এবং পরের দিন ২৩ ডিসেম্বর বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় পর্নগ্রাফি ও নারী নির্যাতন আইনের মামলা হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে ধর্ষক চেয়ারম্যানকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম