পিকআপের ধাক্কায় সড়কে প্রাণ গেলো রাজমিস্ত্রির

পঞ্চগড় প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৬:২৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৬:২৪

পঞ্চগড়ে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উসমান গণি (৫০) নামের একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জেলার সদর উপজেলার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শিংপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উসমান গণির বাড়ি জেলার উপজেলার পঞ্চগড় ইউনিয়নের সুরিভিটা এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

পঞ্চগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল হক জানান, উসমান গণি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কাজের জন্য পঞ্চগড় শহরের দিকে আসছিলেন। শিংপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি পিকআপ তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তিনি মহাসড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় থানার ওসি আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান