ঠাকুরগাঁও পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ২২:১৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:১৩

একজন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন। দেশের পৌর নির্বাচনের ৪র্থ ধাপে ১৪ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনের ৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী এবং ঐ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ময়নুল হোসেন শনিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল।

এ ব্যাপারে মৃত্যুর সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র পৌর নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষের হাতে এলে সার্কুলারের মাধ্যমে সংশ্লিষ্ট পদটিতে নির্বাচন স্থগিত করা হবে। পরবর্তীতে এ ওয়ার্ডে ভোটের জন্য নতুন করে তফসিল ঘোষণা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। ওই তফসিল অনুযায়ী স্থগিত এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানান সদর উপজেলা নির্বাচনি কর্মকর্তা রেজাউল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচনি কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, দ্রুতই এ ব্যাপারে পরবর্তী গণবিজ্ঞপ্তি জারি করবে ইলেকশন কমিশন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি