দিনাজপুরে এলো ৯৬ হাজার করোনার টিকা

দিনাজপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২৩:৩৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২৩:৩৫

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রথম ধাপে ৯৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে দিনাজপুরে।
রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বেক্সিমকো ফার্মার একটি ভ্যানে করে এসব ভ্যাকসিন পৌঁছানো হয়। এ সময় ভ্যাকসিন গ্রহণ করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। তার সঙ্গে ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাগফারুল হাসান আব্বাসীসহ স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।পরে বাক্স খুলে ভ্যাকসিন নিরাপদে আছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর এসব ভ্যাকসিন জেলা ইপিআই স্টোর ভবনে রাখা হয়।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, মোট ৯ হাজার ৬০০টি টিউবে করে ৯৬ হাজার করোনার ডোজ গ্রহণ করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জেলার ১৩টি উপজেলায় প্রথম পর্যায়ের এসব ভ্যাকসিন প্রয়োগ করা হবে। করোনা ভ্যাকসিন যারা গ্রহণ করবেন তাদেরকে অবশ্যই সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া কেউই কোনও ভ্যাকসিন পাবেন না।
তিনি জানান, করোনার ভ্যাকসিন প্রদানের জন্য চিকিৎসক ও টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টিকাদানের জন্য দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৮টি, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি ও ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি করে মোট ২৬টি মিলে ৩৮টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২জন করে টিকাদান কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফারুল হাসান আব্বাসী বলেন, ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন জেলা ইপিআই স্টোর ভবনে রাখা হয়েছে। এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে এবং এখন পর্যন্ত বাড়তি নিরাপত্তার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রশাসনকে কিছু জানানো হয়নি। তবে যদি নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে পুলিশ সুপারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম