ঠাকুরগাঁওয়ে আখের খামারে অগ্নিকাণ্ড, আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৮

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আখের খামারে এক অগ্নিকাণ্ডে ২৭ একর জমির আখ পুড়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে, তা ফায়ার সার্ভিস ও সুগার মিল কর্তৃপক্ষসহ স্থানীয়রা কেউ বলতে পারছেন না।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামালপুর আখ (ভাতার মারি) খামারের ওয়াচম্যান জমিতে আগুন দেখে সুগার মিল কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কে বা কারা আখের জমিতে আগুন দিয়েছে, তা মিল কর্তৃপক্ষ এখনও জানাতে পারেনি। তবে যে আখগুলো আগুনে ঝলসে গেছে, সেগুলো বৃহস্পতিবারের মধ্যে মিলে সরবরাহ করা গেলে ক্ষতির পরিমাণ বেশি হবে না বলে জানান মিলের খামার ব্যবস্থাপক জসিম উদ্দিন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিক উজজ্জামান ঠাকুরগাঁও সুগার মিলের খামার ব্যবস্থাপকের বরাত দিয়ে জানান, আনুমানিক ক্ষতির পরিমাণ ২ থেকে আড়াই লাখ টাকা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বলেন, ঘটনাটি কোনও বড় ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নায়িকার বাসায় ডিরেক্টর, ফ্লাইটে ছুটে এসে খুন করলেন হবু স্বামী
নায়িকার বাসায় ডিরেক্টর, ফ্লাইটে ছুটে এসে খুন করলেন হবু স্বামী
নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী
হঠাৎ ঝাপসা হয়ে যাচ্ছে দৃষ্টি? হতে পারে বড় রোগের সংকেত
হঠাৎ ঝাপসা হয়ে যাচ্ছে দৃষ্টি? হতে পারে বড় রোগের সংকেত
স্পাইডার-ম্যান সাজে ফিরছিলেন, পথেই হয়ে উঠলেন বাস্তবের সুপারহিরো
স্পাইডার-ম্যান সাজে ফিরছিলেন, পথেই হয়ে উঠলেন বাস্তবের সুপারহিরো
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী