গবাদিপশুর উকুননাশক মাথায় দিয়ে মা-মেয়ে হাসপাতালে

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩

কুড়িগ্রামের উলিপুরে গবাদিপশুর উকুননাশক মাথায় দিয়ে মা ও দুই মেয়ে গুরুতর অসুস্থ হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে করে চিকিৎসা দেওয়া হয়েছে । বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার পৌর শহরের কাশির খামার এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের স্বজনরা জানান, দুদিন আগে ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী হালিমা বেগম ফেরিওয়ালার কাছ থেকে গবাদিপশুর উকুননাশক (ওষুধ) কিনে নেন। এরপর নিজে এবং তার দুই মেয়ে নার্গিস বেগম (১৮) ও লাইজু বেগম (১১) সেই উকুননাশক মাথায় ব্যবহার করে। কিন্তু কিছুক্ষণ পর তাদের তাদের বমি হতে থাকে। তাদের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কর্তব্যরত চিকিৎসক আহত নার্গিস ও লাইজু বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠালেও এবং হালিমার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

হাসপাতালের চিকিৎসক ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, আহতদের বমি ও মাথা ঘোরা ভাব থাকায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। হালিমা বেগম হাসপাতালে ভর্তি থাকলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. আব্দুল আজিজ প্রধান বলেন, গবাদিপশুর ওষুধ মানুষের ব্যবহারের জন্য নয়। এই ওষুধ ব্যবহারের ফলে মানুষের শরীরে বড় ধরনের ক্ষতি হতে পারে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান