লালমনিরহাটের পৌর মেয়র হলেন স্বতন্ত্র রেজাউল করিম স্বপন

লালমনিরহাট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৩

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে মেয়র পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন। আওয়ামী লীগের সমর্থন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ৩৬ ভোট । তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৫ ভোট।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে রেজাউল করিম স্বপনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আহসান।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে অপর তিন প্রার্থী বিএনপির মোশারফ হোসেন রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১০৮ ভোট। জাতীয় পার্টির এস এম ওয়াহিদুল হাসান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৯৭১ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমিনুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮৭০ ভোট।

লালমনিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন জয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আজ লালমনিরহাটবাসী আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা আমি আজীবন মনে রাখবো। আমি সবসময় লালমনিরহাটবাসীর পাশে আছি। পাশে থাকবো। তারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি দায়িত্ব গ্রহণ করে সর্বোচ্চ চেষ্টা করবো তাদের পাশে থাকার জন্য।

প্রসঙ্গত: লালমনিরহাট পৌরসভায় ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দুপুরেই সাপটানা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন জানিয়েছিলেন, ভোটের ফল যাই হোক মেনে নেবেন তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান