ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের পরিবারের সদস্যদের ওপর হামলা, আহত ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৮

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিল আহমেদের পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে শাকিলের বাবা, মা, চাচা ও চাচাতো ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে শহরের কলেজপাড়ার আদমনগর এলাকায় শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ব্যাপারে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন শাকিল।

আহতরা হলেন– সাংবাদিকের বাবা আদম আলী (৪৫),  মা শাকিলা আক্তার (৩৫), চাচা আলম আলী (৫৫), চাচাতো ভাই লাবু (২০)।

সাংবাদিক শাকিল আহমেদ দৈনিক আমাদের সময় ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সদস্য এবং ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনেরর সাধারণ সম্পাদক।

পরিবারের স্বজনরা বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বাসার পাশে নদীর ধারে একটি গাছে বরই পাড়তে যায় শাকিলের চাচাতো ভাই আবিদ (১০)। এ সময় প্রতিবেশী রইসুল ও তার ভাইয়েরা শিশু আবিদকে চড়রথাপ্পড় দেয়। খবর পেয়ে  সাংবাদিক শাকিল তাৎক্ষণিক বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেন। এ সময় রইসুল, তার ভাইয়েরা ও বেশকিছু সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র নিয়ে শাকিলের বাড়িতে ঢুকে তার উপর হামলা করে। এ সময় সাংবাদিক শাকিলকে বাঁচাতে এগিয়ে আসলে তার বাবা আদম আলী, মা শাকিলা আক্তার, বড় চাচা আলম আলী ও চাচাতো ভাই লাবুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রইসুলসহ অন্যরা। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

সাংবাদিক শাকিল আহমেদ বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে রইসুল, তার ভাইয়েরা ও বেশকিছু সন্ত্রাসী আমার এবং আমার পরিবারের ওপর হামলা করেছে। এতে আমার বাবা, মা, চাচা ও চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, ‘আহত অবস্থায় সাংবাদিকের পরিবারের চার সদস্য হাসপাতালে এসে ভর্তি হয়। সকলের শরীরে ধারালো কিছু দিয়ে আঘাত করে জখম করা হয়েছে। তাদের মধ্যে আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যদের চিকিৎসা চলছে।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

এদিকে, সাংবাদিক শাকিলের পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন– ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু সহ জেলার সাংবাদিকরা।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী