কর্মী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জাপা নেতার মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩

নীলফামারীতে জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মশিউর রহমান (৬৫) নামে দলটির এক নেতা মারা গেছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার কিশোরগঞ্জে বড়ভিটা ইউনিয়নের পার্টি অফিসে এ ঘটনা ঘটে। মশিউর রহমান ওই ইউনিয়নের বড় ডুমরিয়া কাচারীপাড়া গ্রামের মৃত আসান উদ্দিনের ছেলে।

জাতীয় পার্টির সদস্য সচিব শেখ আবু হোসাইন মো. সেলিম রেজা জানান, শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের বড়ভিটা পার্টি অফিসের মাঠে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা চলছিল। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। এ সময় মশিউর রহমান বক্তব্য রাখার জন্য মঞ্চে উঠে তার বক্তব্য শুরু করেন। হঠাৎ তার বুকে প্রচন্ড ব্যথা উঠলে তিনি মঞ্চে উল্টে পড়েন। তাকে উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য বলেন, পার্টির ইউনিয়ন কমিটির সদস্য মশিউর রহমানের ওই ঘটনায় কর্মী সমাবেশ স্থগিত করেছি। মরহুম মশিউর রহমান ছিলেন জাতীয় পার্টির একজন ত্যাগী, নির্লোভ ও নিবেদিত কর্মী। তার এই চলে যাওয়া কখনও পূরণ হওয়ার নয়। পাশাপাশি তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এই সংসদ সদস্য।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের