পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

দিনাজপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ১১:০৩আপডেট : ১৫ মার্চ ২০২১, ১১:০৩

দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে আদুরী বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের (২৮) বিরুদ্ধে। ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামে রবিবার (১৪ মার্চ) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিয়ারকে আটক করেছে পুলিশ।

নিহত আদুরী বেগম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের মেয়ে। স্বামী আতিয়ার রহমান (২৪) উপজেলার সিংড়া ইউনিয়নের শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, রবিবার মধ্যরাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদুরী বেগমকে মারপিট করে। মারপিটের একপর্যায়ের মারা যান গৃহবধূ আদুরী বেগম। পরে বিষয়টি জেনে পাশের এক ব্যক্তি ৯৯৯-এ ফোন দিয়ে জরুরি সহায়তা চান। পরে রাত সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে ঘাতক স্বামী পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে তাকে আটক করে। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে নিহত গৃহবধূ বাবা শহিদুল ইসলাম জানান, প্রায় ৪ বছর আগে ঘাতক স্বামী আতিয়ারের সঙ্গে বিয়ে হয়েছিল তার মেয়ে আদুরী বেগমের। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করতো তার মেয়েকে। তবে সংসার টিকিয়ে রাখাতে মুখ খুলতো না সে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান