সড়ক সংস্কার কাজের গর্তের মাটি ধসে ৩ শিশু নিহত

গাইবান্ধা প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ২০:৪৬আপডেট : ১৯ মার্চ ২০২১, ২০:৪৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক সংস্কারের গর্তের মাটি ধসে চাপা পড়ে দুই ভাইসহ তিন শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকালে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান।

নিহত শিশুরা হলো– আব্দুল আলী (৭) ও তার ছোট ভাই আবির আলী (৪), তাদের ফুপাতো ভাই রিফাত মিয়া (৩)। নিহত আব্দুল আলী ও আবির আলী ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে। রিফাত মিয়া একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, কিশামত সদর গ্রামের একটি সড়ক সংস্কারের কাজ চলছে। কয়েকদিন আগে সড়কের পাশের মাটি খননযন্ত্র (ভেকু) মেশিন দিয়ে কেটে নেওয়ায় গভীর গর্তের সৃষ্টি হয়। শুক্রবার বিকালে ওই গর্তের পাশে খেলা করছিল তিন শিশু। এ সময় হঠাৎ করে গর্তের মাটি ধসে চাপা পড়ে তিন শিশু। তাৎক্ষণিক আশপাশের লোকজন মাটি সরিয়ে তিন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ওসি জানান, মাটিচাপায় দুই ভাইসহ তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খেলতে গিয়ে অসাবধানতায় ওই তিন শিশু সড়কের পাশের গর্তে পড়ে যায়। এতে মাটিচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করার কথাও জানান তিনি।

এদিকে, একই সঙ্গে মাটিচাপায় তিন শিশুর মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত তিন শিশুর স্বজনদের অভিযোগ, অপরিকল্পিতভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় সড়কের পাশে গভীর গর্তের সৃষ্টি হয়। অথচ গর্তে কোনও সর্তকবার্তা দেয়নি সড়ক সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে গর্তের মাটি ধসে চাপা পড়ে তিন শিশুর মৃত্যুর ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করছেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেন তারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম