হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ১৪:৪৩আপডেট : ২০ মার্চ ২০২১, ১৪:৪৩

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, লুটপাট ও মারধরের ঘটনায় জড়িত উগ্রসাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ। শনিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে জেলা স্বেচ্ছাসেবকলীগ, শহর স্বেচ্ছাসেবকলীগ, সদর স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবকরীগের সহ-সভাপতি অমিত চৌধুরী রানা, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম ডলার, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাম সরকার, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান