অফিসের তালা ভেঙে ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা চুরি

হিলি প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ১০:১৪আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১০:১৪

দিনাজপুরের হিলিতে শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের সময় জাহিদুল ইসলাম নামের এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীর অফিসের তালা ভেঙে ড্রয়ার থেকে সাড়ে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় কেউ যেন বাড়ির বাইরে বের হতে না পারে সে জন্য মূল গেটে তালা মেরে দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাড়ে ৪ লাখ টাকা অফিসের ক্যাশবাক্সে রেখে তালাবদ্ধ করে দুপুর সোয়া ১টার দিকে জুমার নামাজ পড়তে যায় স্থানীয় মাদ্রাসার মসজিদে। এসে দেখি তালা ভাঙা। ক্যাশবাক্সে টাকা নেই। এত বড় ক্ষতি আমার কে করলো?’

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার ব্যবসা প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাভুক্ত এবং পাশের বাড়িটিও সিসি ক্যামেরার আওতায়। কিন্তু আজ শুক্রবার জুমার দিন, এর ওপর সকাল থেকে বিদ্যুৎ নেই। এ কারণে সিসি ক্যামেরা থাকলেও ক্যামেরা চালু না থাকায় চুরির দৃশ্য ধরা পড়েনি। এটা করতে পারলে চোর আটক ও টাকা উদ্ধার সহজ হতো।’

হাকিমপুর থানার খারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্ত সাপেক্ষে  জড়িতদের আটক ও চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা করা হবে।


 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান