‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তৈরি হচ্ছে সেশনজট’

দিনাজপুর প্রতিনিধি
২৪ মে ২০২১, ১৭:০১আপডেট : ২৪ মে ২০২১, ১৭:১৩

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচী পালন করা হয়। পরে তারা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে প্রায় আধাঘণ্টা অবস্থান কর্মসূচী পালন করে।

এসময় বক্তব্য রাখেন ফুড এন্ড প্রসেসিং অনুষদের শিক্ষার্থী জুলকিফল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের শফিকুল আযম অপু, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের সাইফুদ্দিন সিদ্দিকী, আল মামুন, ডিভিএম অনুষদের রিয়াজুল হাসান রিয়াজ, সাজ্জাদ জহির সৈকত, শারাবান তহুরা, কৌশিক সরকার, ফাইন্যান্স অনুষদের আব্দুর রহমান, অ্যাকাউন্টিংয়ের রাহাত সরকার প্রমুখ।

তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে যখন সবকিছুই স্বাভাবিকভাবে চলছে তখন কেন করোনার অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হচ্ছে। দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন, সেশনজট তৈরি হচ্ছে। এমতাবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলে মানসিক প্রশান্তি ফিরে আসবে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান