রংপুরে আরও ১৫ মৃত্যু, খালি নেই আইসিইউ বেড

রংপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১৪:১০আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৪:৪৮

রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন মারা গেছেন। একই সময়ে ৫২৬ নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২৩ দিনে বিভাগে ৩২ নারীসহ ৩৪৯ জন মারা গেছেন। তবে ঈদ উপলক্ষে করোনার নমুনা সংগ্রহ কম হওয়ায় শনাক্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

এদিকে রংপুর বিভাগের দুই করোনা ডেডিকেটেড হাসপাতালের ২৬টি আইসিইউ বেডের একটিও খালি নেই। রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০টি আইসিইউ বেডের দুটিতে ভেন্টিলেটর নেই। ফলে প্রকৃত আইসিইউ বেডের সংখ্যা ৮টি, রোগী ভর্তি আছেন ৯ জন। অন্যদিকে দিনাজপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের ১৬ আইসিইউ বেডের একটিও খালি নেই। 

রংপুরের করোনা হাসপাতালে ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৩১ বেডে রোগী আছে ১৩০ জন এবং দিনাজপুরে করোনার রোগী ভর্তি আছে ১৬৯ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম আইসিইউ বেড খালি না থাকার কথা নিশ্চিত করেছেন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ জন মারা গেছেন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। এ নিয়ে রংপুরে ২৪ ঘণ্টায় সাত জন মারা গেছেন। এছাড়া ঠাকুরগাঁওয়ে তিন, দিনাজপুরে চার ও পঞ্চগড়ে একজন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দিনাজপুরে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৪৭ জনের।

এদিকে করোনায় ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর বিষয়টি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সরদার অফিসের আফসার আলী নিশ্চিত করেছেন।

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৭৭ জনে। আক্রান্তের হার বেড়ে ৩৮ দশমিক ৪০ ভাগে দাঁড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৪০ জনের। এর মধ্যে ৩৮ হাজার ৮২০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৮ হাজার ৮৮৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম বলেন, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনা সংক্রমণ আশাঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৯ জন, রংপুরে আট হাজার ৫৪০ জন এবং ঠাকুরগাঁওয়ে পাঁচ হাজার ৩৩৫  জন, কুড়িগ্রামে দুই হাজার ৮৪৮ জন। 

স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধানে উদাসীনতা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম