সকালে জন্ম নেওয়া নবজাতককে দুপুরে বিক্রির অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ২১:০৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:০৪

নীলফামারীর সৈয়দপুরে বাবা-মায়ের বিরুদ্ধে ২০ হাজার টাকায় নবজাতককে (ছেলে) বিক্রির অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরে দিয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঘটনাটি ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা শহরের নিচু কলোনি এলাকার মো. নাদিমের স্ত্রী জোসনা বেগম (৩২) প্রসব বেদনা নিয়ে সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালে ভর্তি হন। সাড়ে ৮টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে একটি ছেলে সন্তানের জন্ম দেন। দুপুরের দিকে ওই নবজাতককে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন একই মহল্লার জনৈক জামিলা খাতুনের কাছে।

সৈয়দপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শহরের কুন্দল এলাকার রফিক মিয়া বলেন, ‘হাসপাতালের মূল গেটে নবজাতকের বাবার সঙ্গে এক নারীর চুক্তিপত্র সম্পাদন হতে দেখি। চুক্তিপত্র স্বাক্ষর শেষে ওই নারী নবজাতকের বাবার হাতে এক বান্ডেল টাকা তুলে দেন। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আব্দুর রহিম দ্রুত ঘটনাস্থলে এসে ক্রেতা লিমা আক্তারের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেন। লিমা আকতার শহরের নিচু কলোনি মহল্লার খায়রুল ইসলামের স্ত্রী।’

নবজাতকের মা জোসনা বেগম বলেন, ‘জামিলা খাতুন আমার দূর সম্পর্কের ফুপাতো বোন। তার কোনও ছেলে না থাকায় তাকে স্বেচ্ছায় দিয়েছি। তবে আমার চিকিৎসার খরচ বাবদ তিনি আমাকে ২০ হাজার টাকা দিয়েছেন।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নবিউর রহমান বলেন, ‘সকাল ১০টার দিকে ঘটনাটি জানতে পেরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওমেদুল হাসান সম্রাট ও গাইনি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদা আফরোজসহ ওই ওয়ার্ডে পরিদর্শনে যাই। সেখানে নবজাতকের মা জোসনা বেগমকে দেখতে পাই, কিন্তু ওই সময় নবজাতককে বেডে পাওয়া যায়নি।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ নবজাতককে উদ্ধার করে। নবজাতক বিক্রির বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি