বিয়ে করেছেন ‘সি ইউ, নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল

লিয়াকত আলী বাদল, রংপুর
১৪ আগস্ট ২০২১, ২১:৩৫আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:৩৫

লেখাপড়া না জানলেও অনর্গল ইংরেজিতে কথায় কথায়  ‘হ্যাভ আ রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ বলা এবং সব কথাই ইংরেজিতে বলা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ভাইরাল হওয়া শ্যামল রায় অবশেষে বিয়ে করেছেন। চিরকুমার থাকবেন ও জীবনে বিয়ে না করার ঘোষণা থেকে সরে এসে তিনি বিয়ে করেছেন। 

রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেছেন। শ্যামল রায়ের বিয়ে করার ঘটনাটি শুক্রবার মিঠাপুকুরে ছিল টক অব দ্য টাউন। নিমন্ত্রণ না পেয়েও বিভিন্ন স্থান থেকে শত শত নারী পুরুষ শ্যামল রায়কে দেখতে তার শ্বশুরবাড়িতে এসেছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন জানান, চিরকুমার থাকবেন, জীবনে কোনোদিন বিয়ে করবেন না ঘোষণা দেওয়া এবং লেখাপড়া না জানলেও কথায় কথায় ইংরেজি বলা শ্যামল রায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের নেপাল রায়ের ছেলে। বাংলাদেশ রেলওয়ের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী তিনি। কোনও রকমে নিজের নাম স্বাক্ষর করতে পারেন শ্যামল। 

কিন্তু কথায় কথায় ইংরেজি বলা বিশেষ করে ‘হ্যাভ আ রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ বলা কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক পরিচিতি লাভ করেন শ্যামল রায়। ফেসবুকে তার প্রচুর ফলোয়ার আছে। উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ তাকে বৃহস্পতিবার জানান সেই ইংরেজি বলা শ্যামল রায়ের বিয়ে হচ্ছে তারই উপজেলার পুটিমারী গ্রামের দিলিপ রায়ের মেয়ে দীপা রানীর সঙ্গে। এ খবর পাওয়ার পর তিনি ইউপি চেয়ারম্যানকে তাদের বিয়েতে সহযোগিতা করার পরামর্শ দেন।

এ বিষয়ে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, ফেসবুকের কল্যাণে শ্যামল রায়ের নাম আমি শুনেছি। তার এলাকার পুটিমারী গ্রামের দিলিপ রায়ের সঙ্গে কথা বলে তার মেয়ের বিয়েতে তার আশীর্বাদ থাকলো বলে জানিয়েছিলাম। বৃহস্পতিবার শ্যামল রায় দুটি মাইক্রোবাস নিয়ে স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে বিয়ে করতে আসেন। রাতে তাদের বিয়ে হয়।

এদিকে শ্যামল রায়ের বিয়ের খবর জানাজানি হওয়ায় আশপাশের গ্রামের অনেক নারী পুরুষ বিয়ে বাড়িতে ভিড় জমান বলে এলাকাবাসী জানিয়েছে। স্থানীয় সাংবাদিক শহিদুল ইসলাম জানান, বিয়েতে এলাকাবাসী হিসেবে তিনিও আমন্ত্রিত ছিলেন। 

শ্যামল রায়ের সঙ্গে তার কথা হয়েছে জানিয়ে শহিদুল ইসলাম বলেন, জীবনে বিয়ে করবেন না প্রতীজ্ঞা করার পরেও বিয়ে করছেন কেন, জানতে চাইলে তিনি বলেন, আজ বিয়ে করতে এসে মনে হয়েছে এতদিন বিয়ে না করেই ভুল করেছি। তবে ইংরেজিতে কথা বলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে শ্যামল রায়ের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় চলছে।

/টিটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের