সাবেক এমপি শওকত চৌধুরীর জামিন

নীলফামারী প্রতিনিধি
১৫ আগস্ট ২০২১, ২২:৪৬আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২২:৪৬

চেক ডিসঅনার মামলায় সকালে ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার হয়ে বিকালে জামিন পেয়েছেন নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শওকত চৌধুরী।

রবিবার (১৫ আগস্ট) বিকালে তাকে নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় শওকত চৌধুরীর আইনজীবী নুরুল জাকি স্টালিন জামিন চাইলে সাত দিনের জন্য জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক মো. মেহেদী হাসান।

রবিবার সকালে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। শওকত চৌধুরী সৈয়দপুর উপজেলা শহরে বাঙ্গালিপুর নিজপাড়া মহল্লার স্থায়ী বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শওকত চৌধুরী ব্যবসা ও চিকিৎসার জন্য সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার কাছ থেকে এক কোটি টাকা ধার নেন।

দীর্ঘদিন টাকা পরিশোধ না করায় ২০২০ সালের ২ ডিসেম্বর মামলার বাদী টাকা দাবি করলে সৈয়দপুর শাখার রূপালী ব্যাংকের নিজ হিসাব নম্বরের একটি চেক দেন। বাদী ৩ ডিসেম্বর টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যান করে ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় একই বছরের ১৩ ডিসেম্বর উকিল নোটিশ পাঠালে জবাব দেননি। জবাব না পেয়ে চলতি বছরের ২১ জানুয়ারি রংপুর কোতোয়ালি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা তার বিরুদ্ধে মামলা করেন মসিউর রহমান রাঙ্গা।

ওই মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। সমন পাওয়ার পরও নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় ১৫ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরই পরিপ্রেক্ষিতে মালিবাগ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। বিকালে বিমানযোগে ঢাকা থেকে তাকে সৈয়দপুর এবং সেখান থেকে নীলফামারী আদালতে হাজির করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, শওকত চৌধুরীকে সকালে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বিকালে তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

শওকত চৌধুরীর আইনজীবী নুরুল জাকি স্টালিন বলেন, ‘আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক সাত দিনের জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন নিতে হবে।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি