তিস্তায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ২ যুবক নিহত

রংপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫২

গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের চলিশসালের চরে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। লক্ষ্মিটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লা হাদি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বজ্রাঘাতে হতাহতদের বাড়ি গজঘণ্টা ইউনিয়নের কালিচরন গ্রামে।

এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শীরা জানান, তিস্তা নদীতে মাছ ধরতে যায় লক্ষ্মিটারী ইউনিয়নের চলিশসাল চরাঞ্চল গ্রামের নুরুল ইসলামের ছেলে মনু মিয়া (৩২) ও এমদাদুল হকের ছেলে মোখলেছার রহমান (২৮)। এ সময় প্রচণ্ড ঝড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে মনু মিয়া ও মোখলেসুর রহমান নিহত হন। গুরতর আহত হন সালাম ও সোলেমান আলী নামে আরও দুই যুবক। তাদের উদ্ধার করে গঙ্গৃাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশফাক।

লক্ষ্মিটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লা হাদি বলেন, খবর পেয়ে লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকসহ আহত দুই জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গঙ্গাচড়া থানার এসআই আব্দুস সালাম জানান, আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয়দের ঝড়-বৃষ্টির মধ্যে মাছ ধরতে না যাওয়ার জন্য প্রচারণা চালাচ্ছি। আমাদের বিশেষ টহল টিমও এ বিষয়ে কাজ করছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের