ছাত্রলীগ প্রেসিডেন্ট-‌সে‌ক্রেটা‌রির বিরু‌দ্ধে মামলা

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১২ অক্টোবর ২০২১, ১৫:৪০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫:৪০

আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ কর্মী‌দের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনায় কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপ‌তি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেনসহ ছাত্রলী‌গের ছয় নেতাকর্মীর না‌মে মামলা হ‌য়ে‌ছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা জানান, জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাদী হ‌য়ে মঙ্গলবার (১২ অক্টোবর) সকা‌লে কু‌ড়িগ্রাম সদর থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

এর আগে সোমবার রা‌তে কু‌ড়িগ্রাম সা‌র্কিট হাউজ চত্ব‌রে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের সামনে এ সংঘর্ষে জড়ান নেতাকর্মীরা। জেলা আওয়ামী লী‌গের ব‌র্ধিত সভায় অংশ নি‌তে কু‌ড়িগ্রা‌মে আসেন সাখাওয়াত। সংঘর্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ও কৃষি বিষয়ক সম্পাদক নাজুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হন বলে জানা গেছে। স্লোগান ‌দেওয়া ও কেন্দ্রীয় নেতা‌কে আগে শু‌ভেচ্ছা জানা‌নোকে কেন্দ্র ক‌রে জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি রাজু আহ‌মে‌দের পাঞ্জা‌বির কলার টে‌নে ছিঁড়ে দেওয়া‌য় সংঘ‌র্ষের সূত্রপাত হয় ব‌লে ঘটনাস্থলে থাকা একা‌ধিক নেতাকর্মী সূ‌ত্রে জানা গে‌ছে। সংঘ‌র্ষে আহতরা রা‌তেই প্রাথ‌মিক চি‌কিৎসা নেন। প‌রে মঙ্গলবার সকা‌লে জেলা আওয়ামী লী‌গের ব‌র্ধিত সভা শুরু হয়।

মামলার বিষয়ে জান‌তে সংঘ‌র্ষে আহত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মামলার বাদী ওবায়দুর রহমানের সঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ব‌র্ধিত সভায় থাকায় তার বক্তব‌্য পাওয়া যায়‌নি।

গোলাম মর্তুজা জানান, মারপিট ক‌রে আহত করা এবং বিশৃঙ্খলা সৃ‌ষ্টির অভিযো‌গে মামলা হ‌য়ে‌ছে।

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী