‘হেডফোন লাগিয়ে’ গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৬:২০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৬:২০

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ইয়াসিন আলী (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রের। সৈয়দপুর জিআরপি থানার ওসি আব্দুর রহমান জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে নীলফামারী পুরাতন রেল স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে পলাশবাড়ি রেলঘুন্টি এলাকায় খুলনাগামী আন্তনগর রূপসা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

ইয়াসিন সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের জহুর আলীর ছেলে এবং পলাশবাড়ি পরশমণি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন আলীর বাবা মা ও অপর দুই ভাই ঢাকায় থাকে। ইয়াসিন দাদা হাজি হোসেন আলীর বাড়িতে থাকে। মঙ্গলবার ফজরের নামাজ শেষে সে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে সে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের রেল লাইনের ওপর বসে মোবাইলে গেম খেলছিল। ওই সময় চিলাহাটি-ডোমার হয়ে খুলনাগামী আন্তনগর রূপসা ট্রেন নীলফামারী আসছিল। ইয়াসিনের কানে ছিল হেডফোন থাকায় ট্রেনে কাটা পড়ে মারা যায়।

এলাকাবাসীর অভিযোগ, রেললাইনের ওই স্থানটি তরুণ ছেলেদের ‘মোবাইল গেমস জোন’ নামে পরিচিত। সকাল বিকাল, এমনকি রাতেও লাইনের ওপর সারি করে বসে মোবাইল গেমে মেতে ওঠে তারা। এর আগে রেললাইনে বসে আড্ডা দিতে নিষেধ করেও কাজ হয়নি।

ওসি আব্দুর রহমান জানান, পরিবার ও এলাকাবাসীর অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান