মন্দির পরিদর্শনে কু‌ড়িগ্রা‌মে ভারতীয় সহকারী হাইকমিশনার 

কুড়িগ্রাম প্রতিনিধি 
১৯ অক্টোবর ২০২১, ১৬:২৩আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৬:২৩

কু‌মিল্লায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জে‌রে কুড়িগ্রামের উলিপুরে বি‌ভিন্ন পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এসব মন্দিরগুলো পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে উলিপুরের থেতরাই এবং গুনাইগাছ ইউনিয়নে তি‌নি হামলার শিকার চারটি মন্দির পরিদর্শন করেন। 

গুনাইগাছ ইউনিয়নের প‌শ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মণপাড়া মন্দির, নেফরা শ্রী শ্রী দুর্গা ম‌ন্দি‌র, পশ্চিম কালুডাঙা মন্দির এবং থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া দুর্গা ম‌ন্দি‌র পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইক‌মিশনার।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উলিপুর উপজেলা কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী এবং উলিপুর থানার ও‌সি ইম‌তিয়াজ ক‌বির । 

ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন ভারতীয় সহকারী হাইকমিশনার পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার হামলার শিকার মন্দিরগুলোর কমিটির সদস্য এবং ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলেন। তবে তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, উলিপুর উপজেলা কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা) জানান, তিনি (ভারতীয় সহকারী হাইকমিশনার) ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য উলিপুরে আসেন। 

উলিপুর থানার ও‌সি ইমতিয়াজ কবির উপ‌স্থিত ভারতীয় সহকারী হাইক‌মিশনার‌কে জানান, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উলিপুর থানা পুলিশ এখন পর্যন্ত ছয়টি মামলায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী