ফেসবুকে অবমাননাকর পোস্ট, আদালতে ২ জনের স্বীকারোক্তি

রংপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ২২:৫০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২২:৫০

ফেসবুকে অবমাননাকর ছবি পোস্ট দেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার আল আমিন ও উজ্জল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (২০ অক্টোবর) রাতে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি খানের আদালতে আসামিরা জবানবন্দি দেন। আদালতের এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ফেসবুকে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার বিষয়টি স্বীকার করে মামলার প্রধান আসামি পরেশ চন্দ্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানে তিনি সহযোগী হিসেবে আল আমিন ও উজ্জলের নাম উল্লেখ করেন। এর পরেই পীরগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে দিনাজপুর পুলিশের সহায়তায় কোহারোল এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করে।

বুধবার বিকালে তাদের দুই জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরেশের সহযোগী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। আসামি আল আমিন ও উজ্জল ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হলে আদালতে হাজির করা হয়।  জবানবন্দি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, আসামি পরেশের বিরুদ্ধে আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। সে জবানবন্দিতে আল আমিন ও উজ্জলের নাম করে। এ নিয়ে এ হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক