ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত

গাইবান্ধা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ২১:৫৬আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২১:৫৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে গরুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও তার চার বছরের ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মারুফা বেগম (৩০) ও তার ছেলে মারুফ ওরফে মাহিন। মারুফা বেগম মাগুরার কেশবপুরের মিজানুর রহমান মিজানের স্ত্রী। চাকরির সুবাদে সপরিবারে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর মিজানুর রহমান মোটরসাইকেলে স্ত্রী ও ছেলে মারুফকে নিয়ে পৌর শহরের মায়ামনি হোটেলের দিকে যাচ্ছিলেন। রাজমতি সুপার মার্কেট মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলকে বগুড়াগামী গরুবোঝাই ট্রাক চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মা ও ছেলে। তবে অলৌকিকভাবে বেঁচে যান মোটরসাইকেলচালক মিজানুর রহমান। 

এদিকে, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করে। পরিস্থিতি বেগতিক দেখে চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার বলেন, মা ও ছেলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম