নীলফামারীর ১১ ইউনিয়নের ৯টিতেই বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থীদের জয়

নীলফামারী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ১৮:৩৭আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮:৪৪

দ্বিতীয় ধাপে নীলফামারী সদরের ১১ ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ হয়েছে। এ ভোটের ফলাফলে ১১ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই, বিদ্রোহী তিন, বিএনপির দুই, একটিতে জামায়াত নেতা ও বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন, গোড়গ্রাম ইউনিয়নে মাহবুব জর্জ (নৌকা), সংগলশীতে ইউনিয়নে মোস্তাফিজার রহমান (নৌকা), পঞ্চপুকুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওয়াহেদুল ইসলাম (ঘোড়া), রামনগরে বিদ্রোহী ওবায়দুল ইসলাম (মোটরসাইকেল), চওড়াবড়গাছায় বিদ্রোহী আবুল খায়ের বিটু (চশমা), সোনারায়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা নুরুল ইসলাম শাহ (আনারস), চাপড়াসরমজানীতে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জাহাঙ্গীর আলম শাহ ফকির (চশমা), কচুকাটায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির সমর্থক আব্দুর রউফ (চশমা), পলাশবাড়িতে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম তালুকদার (আনারস), লক্ষ্মীচাপে স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান (আনারস) ও চড়াইখোলায় স্বতন্ত্র প্রার্থী মাসুম রেজা (মোটরসাইকেল)।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন নির্বাচন শেষে গভীর রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম