নির্বাচনে জিততে পারেননি দুই ভাই ও মা-মেয়ের কেউই

পঞ্চগড় প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ২১:৩৬আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২১:৩৬

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই ভাই জিততে পারেননি। এ ছাড়া তেঁতুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মা-মেয়েও পরাজিত হয়েছেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুড়াবুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আপন দুই ভাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই ভাই পরাজিত হয়েছেন। এর মধ্যে বড় ভাই কামরুজ্জামান কামু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তিনি মোটরসাইকেল প্রতীকে দুই হাজার ৮৬৬ ভোট পেয়েছেন। অপরদিকে, ছোট ভাই মো. শেখ কামাল আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৩৩৪ ভোট এবং জামানত খুইয়েছেন। এখানে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান তারেক হোসেন আবারও নির্বাচিত হয়েছেন। তিনি চশমা প্রতীকে তিন হাজার ৩১৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয়রা জানান, ছোট ভাই শেখ কামাল প্রার্থী না হলে বড় ভাই কামরুজ্জামান কামু এবার চেয়ারম্যান নির্বাচিত হতেন।

অপরদিকে, তেঁতুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মা ও মেয়ে। তারা দুজনেও পরাজিত হয়েছেন। মা জীবন নাহার হেলিকপ্টার প্রতীকে ৯৭৭ এবং মেয়ে বুলবুলি আক্তার বক প্রতীকে ২৩৪ ভোট পেয়েছেন। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে মাইকে প্রতীকে এক হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. রৌশনারা বেগম।

স্থানীয়রা জানান, মা ও মেয়ের যেকোনও একজন প্রার্থী হলে নির্বাচিত হতে পারতেন। মা ও মেয়ে দুজনেই প্রতিদ্বন্দ্বিতা করায় অনেক ভোটার অন্য প্রার্থীকে ভোট দিয়েছেন। এ সংরক্ষিত সদস্য মোট পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান