কারাগারে বন্দি দু’গ্রুপ আসামির মধ্যে সংঘর্ষে আহত ৬

গাইবান্ধা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২১, ০৩:০৫আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০৩:০৫

গাইবান্ধা জেলা কারাগারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বন্দি দুই গ্রুপ আসামির মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই কারারক্ষী ও চার আসামি আহত হয়েছেন। পরে ঘণ্টি (সাইরেন) বাজিয়ে কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর অভিযুক্ত তিন আসামিকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

আহত কারারক্ষীরা হলেন, খোকন (গোয়েন্দা) ও সহকারী কারারক্ষী একরামুল হক। আহত চার আসামির মধ্যে তিন জনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দিনাজপুর কারাগারে পাঠানো অভিযুক্ত তিন আসামি হলেন, শাদ মাহমুদ সৈকত, কাঞ্চন ও জহুরুল ওরফে (ওসি)। এদের মধ্যে জহুরুল ওরফে (ওসি) মাদক মামলার আসামি এবং সৈকত ও কাঞ্চন ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রকি হত্যা মামলার আসামি।

গাইবান্ধার জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কারাগারে দুই গ্রুপ আসামির মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর পরই কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রভাব বিস্তারের অভিযোগে আসামি সৈকত, কাঞ্চন ও জহুরুল ওরফে ওসিকে বিকালেই বদলি করে দিনাজপুর কারাগারে পাঠানো হয়। কারাগারে বিশৃঙ্খলা এড়াতে তাদের সেখানে পাঠানো হয়।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান