‘আদালতে হামলা চালিয়ে জেমবি নেতাদের মুক্ত করতে বোমা বানাচ্ছিল তারা’

রংপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬

নীলফামারী জেলা শহরের মাঝপাড়ার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে পাঁচ জনকে আটক করেছে র‍্যাব। তাদের বিষয়ে করা সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির রংপুর অঞ্চলের সামরিক শাখার প্রধান অহিদুল ইসলাম ওরফে পলাশ একটি বাড়িতে আইডিডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করছে। তারা ইন্টারনেটের মাধ্যমে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা তৈরি করছিলো। তাদের মূল পরিকল্পনা ছিল রংপুর অঞ্চলের বিভিন্ন কারাগারে থাকা জেএমবির শীর্ষ নেতাদের কারাগার থেকে আনা নেওয়ার সময় অথবা আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে তাদের মুক্ত করা। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী এবং গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বোমা হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তারা বোমাগুলো তৈরি করছে।

শনিবার (৪ ডিসেম্বর) বিকালে রংপুরের আলমনগর স্টেশন রোড এলাকায় অবস্থিত র‌্যাব-১৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। এ সময় র‌্যাব-১৩ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, হামলার উদ্দেশে তারা বোমা তৈরি করছিল। ইতোমধ্যে রংপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণিপেশার ২০/২৫ জনকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। অভিযানে উদ্ধার করা উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট।

শনিবার সকালে তাদের আটক করে র‍্যাব। এর আগে, রাত ৩টা থেকে জেলা সদরের মাঝাপাড়া পুটিহারি গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নেন।

শনিবার সকালে রংপুর থেকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঢাকা থেকে হেলিকপ্টারযোগে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) আইন ও গণমাধ্যম শাখার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) পরিচালক আল মঈন নীলফামারীতে এসে পৌঁছান। তারপর শুরু হয় অভিযান।

আটকরা  হলেন- জাহেদুল ইসলাম (২৮), ওহেদুল ইসলাম (২৬), ওয়াহেদ আলী (৩০), আব্দুল্লাহ আল মামুন সুজা (২৬) ও নুরুল আমিন (২৮)।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি