দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড় প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ১১:২৫আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১২:৪৯

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। হিমালয় থেকে ধেয়ে আসা হিমেল বাতাসে জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দুপুর পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 

শনিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার (৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

বিকাল হতেই পঞ্চগড়ে তাপমাত্রা কমতে থাকে। ভোর থেকে সকাল দশটা পর্যন্ত ঠান্ডার প্রকোপ থাকে। সকাল দশটার পর সূর্যের দেখা মিললেও কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তারা সময়মতো কাজে যোগ দিতে পারছেন না। গরম কাপড়ের অভাবে শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, চলতি মাসে তাপমাত্রা আরও কমে যাবে। কুয়াশাও বাড়বে। সেই সঙ্গে বাড়বে শৈত্যপ্রবাহ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার পাঁচটি উপজেলায় ও তিনটি পৌরসভায় প্রায় ৩৪ হাজার শীতবস্ত্র বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে আরও শীতবস্ত্র চেয়ে চাহিদা পত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুন:
আজকের আবহাওয়ার খবর। 
সারাদেশের তাপমাত্রার খবর

/এসএইচ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী