পেঁয়াজের কেজি ২৭ টাকা 

হিলি প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৪:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪:৫৫

আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি নতুন ইন্দোর জাতের পেঁয়াজ ৩১-৩২টাকা দরে বিক্রি হয়েছে। তবে এখন কমে তা ২৭টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।  

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সবুজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে দেশি পেঁয়াজ ওঠার কারণে সরবরাহ বেড়েছে। ভারতীয় পেঁয়াজের চাহিদা এখন কম। অপরদিকে মৌসুম শেষ হওয়ায় ভারতীয় পেঁয়াজের মানও খারাপ। এছাড়া আমদানি করা পেঁয়াজে গাছ গজিয়ে ওঠায় এখন দাম কম। এমন অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লোকসান গুণতে হচ্ছে আমদানিকারকদের। যে কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কিছুটা কমিয়ে দিয়েছিলেন আমদানিকারকরা। এ কারণে বৃহস্পতিবার বন্দর দিয়ে মাত্র তিন ট্রাক পেঁয়াজ আসে। এতে দাম বাড়তির দিকে ছিল। তবে আবারও দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার কারণে আমদানি বেড়েছে। এতে করে দাম আবার কিছুটা কমেছে। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গত বৃহস্পতিবার বন্দর দিয়ে তিন ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার বন্দর দিয়ে আমদানির পরিমাণ বেড়ে ১৯ ট্রাকে ৫২৯টন পেঁয়াজ এসেছে। 

/টিটি/
সম্পর্কিত
২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
সর্বশেষ খবর
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের ঘটনার রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের ঘটনার রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে