ক্ষমতার বাইরে থেকে বিএনপি দুর্বল হয়ে পড়েছে: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ১৭:৫২আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮:৫১

বিএনপি ১২ বছর ধরে ক্ষমতার বাইরে থেকে দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের মাঝে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।’

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুই দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগও ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। তাদেরও দলের অবস্থান দুর্বল হয়ে পড়েছিল। আমি অনেককে বলতে শুনেছি, ৯৬ সালে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় না এলে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারবে কিনা—এ নিয়ে নেতাকর্মীরা চিন্তিত ছিলেন। একইভাবে জাতীয় পার্টি ৩১ বছর ধরে ক্ষমতার বাইরে। তারপরও আমরা বেশিরভাগ নির্বাচনে অংশ নিয়েছিলাম। প্রার্থী দিয়েছি, এরমধ্যে ১০ শতাংশ প্রার্থী প্রতিকূলতার মধ্যে জয়ী হয়েছে।’

তিনি বলেন, ‘অনেক নির্যাতনের পরও জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে। আমাদের প্রতিদিনই শক্তি বাড়ছে। মিছিল ও সভায় জনসমাগম বাড়ছে। গণমাধ্যম আমাদের গুরুত্ব দিয়ে খবর প্রচার করছে।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। বেকার সমস্যা চরম পর্যায়ে পৌঁছেছে। এখন লাখ লাখ নয়, কোটি কোটি মানুষ বেকার। মাস্টার্স ডিগ্রি পাস করে এখন বেকার হয়ে রাস্তায় ফুটপাতে হকারি, রাইড শেয়ার করে জীবিকা নির্বাহের চেষ্টা চালাচ্ছে। দেশে কাজ না পেয়ে জমিজমা বিক্রি করে বিদেশে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। অবৈধভাবে সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে জীবন দিচ্ছে। তারপরও জীবিকার আশায় মানুষ বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতির কোনও পরিসীমা নেই। তেলের দাম সরকারিভাবে বাড়ানো হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘দেশে মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই। ইজ্জতের দাম নেই। কক্সবাজারে বেড়াতে গিয়ে নারী ধর্ষণের শিকার হচ্ছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা নাজুক। এখন ওমিক্রন যেভাবে দেখা দিয়েছে, যদি বড় ধরনের আঘাত হানে, আমরা সেভাবে প্রস্তুত নই।’

এর আগে, ঢাকা থেকে প্লেনযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর সার্কিট হাউজে এলে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান