ঠাকুরগাঁওয়ে ৪ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২, ১৯:০৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৯:০৯

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। 

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে দৈনিক ইত্তেফাক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান (তানু) বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত শনিবার দুপুরে মণ্ডলপাড়ায় উঠান বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনার ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলার শিকার হন চার সাংবাদিক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

হামলার শিকার সাংবাদিকরা হলেন—জাগো নিউজ, দৈনিক ইত্তেফাক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান (তানু), রাইজিং বিডির জেলা প্রতিনিধি মইনউদ্দীন তালুকদার হিমেল, নিউজ বাংলা টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সোহেল রানা এবং দৈনিক ঊষার বাণী ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি জাহিদ হাসান মিলু।

অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

অন্যদিকে আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের