মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ০২:২৪আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৩:১৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা পাঁচপীর বৈরাতিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

সোমবার (৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে দুই পরিবারে চলছে শোকের মাতম।

নিহতরা হলো—বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুরহাট চানাড়া গ্রামের নয়ন ইসলামের ছেলে মুন্না ইসলাম (১৬) ও একই এলাকার লাভলু ইসলামের ছেলে মো. রায়হান (১৭)।

পুলিশ, হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্না ও রায়হান বোদা উপজেলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। বোদা-দেবীগঞ্জ সড়কের চন্দনবাড়ি বটতলী এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মুন্না নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত রায়হানকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবকুমার বর্মন মৃত ঘোষণা করেন।

চিকিৎসক নবকুমার বর্মন বলেন, দুই জনকেই মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। মাহিন্দ্রটি আটক করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান