‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে কয়েকটি পণ্যের দাম বেড়েছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ১৬:৪৯আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৯:১১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অনেক পণ্যের দাম বেড়েছে। সেজন্য বাংলাদেশেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন ভয় পায়। জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসের রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি খালেদা জিয়া এবং তারেক রহমান দণ্ডিত আসামি হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই কারণে নির্বাচনে আগ্রহ নেই বিএনপির। তারা দলকে নির্বাচনমুখী করতে চায় না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের পরাজয় অনেকটাই নিশ্চিত।’ 

বুধবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদের হলরুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী আহমেদ সারা দিন আওয়ামী লীগের বিরুদ্ধে আবোল-তাবোল কথা বলেন। রিজভী সাহেব নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বসে থাকেন। সেখানে খান ও সেখানেই ঘুমান। সে কারণে দেশের অবস্থা জানেন না। দলীয় কার্যালয়ে বসে থাকতে থাকতে মেজাজ খিটখিটে হয়ে গেছে রিজভী সাহেবের।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল জনগণকে বিভ্রান্ত করতে গণমাধ্যমে যেসব অভিযোগ করেছেন, তা সঠিক নয়। কারণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অনেক পণ্যের দাম বেড়েছে। এজন্য বাংলাদেশেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে। পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। যাতে সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারেন সেজন্য টিসিবির গাড়ি বাড়ানো হয়েছে। কোটি মানুষকে কম দামে পণ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেসব অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির সঙ্গে জড়িত কিছু অসাধু ব্যবসায়ী বাজারে পণ্যের সংকট তৈরি করে বাড়তি সুযোগ নিচ্ছে। এ বিষয়ে সজাগ রয়েছে সরকার। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশীর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।

বর্ধিত সভায় ঠাকুরগাঁও জেলার ছয় সাংগঠনিক থানার নেতৃবৃন্দ এবং সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের