গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত 

পঞ্চগড় প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ১৭:৫১আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:৫৪

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আব্দুল্লাহ (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আলামিন নামে আরেক শিক্ষক।

সোমবার (৪ এপ্রিল) বিকালে বোদা-পাঁচপীর সড়কের বলরামহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহর বাড়ি বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। তিনি ওই উপজেলার পশ্চিম তুলসি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বীরগঞ্জ পশ্চিম তুলসি হাফেজিয়া মাদ্রাসার তিন শিক্ষক এক মোটরসাইকেলে বোদা উপজেলায় আসছিলেন। পথিমধ্যে বলরামহাট এলাকায় আসলে একটি ট্রাক্টরকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। আহত হন আলামিন। আরেকজনের কিছু হয়নি। আহত আলামিনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা কী কাজে বা কোথায় যাচ্ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানানা, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান