দিনাজপুরে শিলাবৃষ্টি, আম-লিচুর ক্ষতির শঙ্কা

দিনাজপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ২১:০২আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২১:০২

দিনাজপুরের তিন উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিট থেকে টানা ২০ মিনিট শিলাবৃষ্টি হয়। এতে আম, লিচু ও টমেটোসহ ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, সকাল থেকেই দিনাজপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরে বৃষ্টিপাতের সঙ্গে শিলাও পড়ে। ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  

দিনাজপুরের বোচাগঞ্জ, বীরগঞ্জ, কাহারোল ও সদর উপজেলার কিছু অংশে শিলাবৃষ্টি হয়েছে। তবে সদরে শিলাবৃষ্টির পরিমাণ একেবারেই কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিসের ওই কর্মকর্তা। 

দিনাজপুরের তিন উপজেলায় শিলাবৃষ্টি

সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের কৃষক তৌহিদুল ইসলাম জানান, দুুপুরে একটু শিলাবৃষ্টি হয়েছে। এতে টমেটো, লিচু ও আমের ক্ষতি হতে পারে।

বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের এলাকার কৃষক আমিনুল ইসলাম বলেন, শিলাবৃষ্টির কারণে তার মাঠের টমেটোর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই বৃষ্টির কারণে আম লিচু ও পেঁয়াজের ব্যাপক ক্ষতি হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, শিলাবৃষ্টির ফলে আম, লিচু ও টমেটোতে কিছুটা ক্ষতি হবে। পাশাপাশি রসুন ও পেঁয়াজের জমিতে পানি জমে গেলে ক্ষতি হতে পারে। কী পরিমাণে ক্ষতি হয়েছে বা হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। 

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী