দুই ব্যবসায়ীর গুদামে মিললো ৫১ হাজার লিটার ভোজ্যতেল

রংপুর প্রতিনিধি
১১ মে ২০২২, ১৬:২৮আপডেট : ১১ মে ২০২২, ১৬:২৮

রংপুর নগরীর নিউ সেনপাড়া এলাকায় দুই তেল ব্যবসায়ীর গুদাম থেকে ৫১ হাজার ২০৪ লিটার ভোজ্যতেল উদ্ধার হয়েছে। বুধবার (১১ মে) দুপুর ১টা থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দুই ঘণ্টাব্যাপী অভিযানে মজুত করা ১৩ হাজার ৮৭২ লিটার সয়াবিন এবং ৩৭ হাজার ৩৩২ লিটার পাম তেল উদ্ধার হয়। এ ঘটনায় দুই ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তেলের বোতলে উল্লেখিত দামে তা ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আফসানা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। তার নেতৃত্বেই এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে একটি টিম পুলিশের সহায়তায় নগরীর নিউ সেনপাড়া এলাকায় জেপাল ট্রেডার্সের মালিক বিশ্বজিৎ পাল এবং আজিজুল ইসলামের গুদামে অভিযান চালিয়ে ১৩ হাজার ৮৭২ লিটার সয়াবিন এবং ৩৭ হাজার ৩৩২ লিটার পাম তেল উদ্ধার করেন। 

ওই দুই ব্যবসায়ী সয়াবিন ও পাম তেল অবৈধভাবে মজুত করে রেখেছে বলে প্রমাণ মিলে। শুধু তাই নয় তারা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তা বিক্রির জন্য মজুত করেছিলেন বলে প্রমাণ মিলে। পরে দুই ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মজুত করা তেল সরকার নির্ধারিত মূল্যে ২৪ ঘণ্টার মধ্যে বিক্রির আদেশ দেন। 

রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই ব্যবসায়ীর গুদামে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সয়াবিন তেল পাওয়া গেছে। এ ঘটনায় তাদের জরিমানা করা হয়েছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের