পাঁচ ঘণ্টার অভিযানে বেরিয়ে এলো ৫৪২ বস্তা সরকারি চাল

রংপুর প্রতিনিধি
২৫ মে ২০২২, ২২:৩০আপডেট : ২৫ মে ২০২২, ২২:৩০

রংপুর নগরীর উত্তর আশরতপুর এলাকায় বুধবার (২৫ মে) দুপুরে পাঁচ ঘণ্টাব্যাপী একটি গোডাউনে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএসের ৫৪২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোডাউনের মালিক মাহফুজুর রহমান ও কর্মচারী মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। সেইসঙ্গে গোডাউনটি সিলগালা করে দিয়েছেন অভিযান পরিচালনাকারী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট জানান, গোয়েন্দা সংস্থা এনএসআই সূত্রে খবর পেয়ে রংপুর নগরীর উত্তর আশরতপুর এলাকায় মাহফুজুর রহমানের মালিকানাধীন গোডাউনে অভিযান চালানো হয়। দীর্ঘ পাঁচ ঘণ্টার গোডাউনে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩০ কেজির ৩৭৪ এবং ৫০ কেজির ১৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চালের বস্তায় ওএমএস ও প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির চাল লেখা রয়েছে।

তিনি আরও জানান, গোডাউনে অন্যান্য চালের ভেতরে এই বস্তাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এর মধ্যে বেশ কিছু বস্তার চাল অন্য বস্তার মধ্যে ভরা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোডাউনের মালিক মাহফুজুর রহমান জানিয়েছেন, তারা লালমনিরহাট থেকে বিজিবির চাল কিনেছেন। তবে ওএমএসের চালের বস্তা সম্পর্কে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি। গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়েছে। গোডাউনের দায়িত্ব দেওয়া হয়েছে রংপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রহমত উল্লাহ বাবলাকে। আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান