দিনাজপুরে অভিযানে ধীরগতি, অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের হিসাব নেই 

দিনাজপুর প্রতিনিধি
৩০ মে ২০২২, ২২:২৪আপডেট : ৩০ মে ২০২২, ২২:২৪

আজ-কাল করে অবশেষে দিনাজপুরে অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তবে অভিযানে ধীরগতির পাশাপাশি জেলায় কি পরিমাণে অবৈধ ক্লিনিক ও হাসপাতাল রয়েছে তার সঠিক তথ্য দিতে পারেনি অভিযান দলে থাকা ডেপুটি সিভিল সার্জন।

এদিকে গত শুক্রবার থেকেই দিনাজপুর জেলায় অভিযান শুরু করার কথা জানিয়েছিল সিভিল সার্জন অফিস। এরপর রবিবার (২৯ মে) সকাল থেকে অভিযান শুরু করা হবে বলে সাংবাদিকদের জানান সিভিল সার্জন। কিন্তু রবিবার পেরিয়ে গেলেও কোনও অভিযান শুরু হয়নি। পরে সোমবার (৩০ মে) বিকাল থেকে অভিযান শুরু হয়। 

অভিযান চলাকালে দুটি ক্লিনিকে গেলেও প্রতিষ্ঠান দুটিতে কোনও কর্মীকে পাওয়া যায়নি। জানা যায়, বিকালে দিনাজপুর শহরের ডায়াবেটিক মোড় এলাকায় সুস্বাস্থ্য ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় ক্লিনিকের কাউকে পাওয়া যায়নি। একই সময়ে সায়েম ক্লিনিক অ্যান্ড হাসপাতালে অভিযান চালানো হলেও কোনও কর্মীর দেখা মেলেনি। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। এ সময় দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদারসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেপুটি সিভিল সার্জন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন সব ধরনের কাগজপত্র দেখে বিধি অনুযায়ী নোটিশ পাঠিয়ে জরিমানা করবেন। আমরা চেষ্টা করছি, অব্যাহতভাবে এই অভিযান চলবে। তবে যারা অবৈধভাবে চলছে তাদের কোনও তালিকা আমাদের কাছে নেই। এসব তালিকা রাখার আমাদের কোনও এখতিয়ার নাই। যেসব বৈধ সেসবগুলোর ডকুমেন্ট আছে, অবৈধগুলোর ডকুমেন্ট নেই।

তবে দিনাজপুর সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী দাবি করেছেন, জেলায় মোট ২৩৬টি ক্লিনিক রয়েছে। এর মধ্যে ১৬২টির নিবন্ধন রয়েছে, বাকিগুলোর নিবন্ধনহীন। তবে ৪৫টি ক্লিনিক নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফাকে বর্জন করে ইউরোপের ৫৫ দেশ বলছে, ‘বিশ্বকাপ বিক্রির জন্য নয়’
ফিফাকে বর্জন করে ইউরোপের ৫৫ দেশ বলছে, ‘বিশ্বকাপ বিক্রির জন্য নয়’
শ্বশুরবাড়ির মানসিকতা কখনোই বদলাবে না, মৃত্যুর আগে ভারতীয় শিক্ষিকার শেষ ভিডিও বার্তা
শ্বশুরবাড়ির মানসিকতা কখনোই বদলাবে না, মৃত্যুর আগে ভারতীয় শিক্ষিকার শেষ ভিডিও বার্তা
বন্ধ শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
বন্ধ শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
এবার এনসিপির মিছিলে ছাত্রদল-যুবদলের হামলা-বাঁশ দিয়ে পিটুনি, পুলিশসহ আহত ১০
এবার এনসিপির মিছিলে ছাত্রদল-যুবদলের হামলা-বাঁশ দিয়ে পিটুনি, পুলিশসহ আহত ১০
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়