পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, সওজের সহকারী প্রকৌশলী নিহত

হিলি প্রতিনিধি
১০ জুন ২০২২, ২১:৫৭আপডেট : ১০ জুন ২০২২, ২২:৫৭

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাহার হোসেন (২৮) নামে এক সড়ক ও জনপথ বিভাগের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপে থাকা ১৭ যাত্রী।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলির মোড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহার হোসেন বিরামপুর উপজেলার রানীনগর-তেংড়া গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক ও জনপথ বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলা থেকে ২০ যাত্রী গাইবান্ধায় যাচ্ছিল একটি পিকআপ। অপরদিকে মোজাহার হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থল পলাশবাড়ী থেকে নিজ বাড়ি বিরামপুর যাচ্ছিলেন। যাত্রীবোঝাই পিকআপটি উপজেলার হিলি মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাহার হোসেন নিহত হন। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমাদের স্টেশন থেকে ৩০০ মিটার দূরে মহাসড়কে বিকট শব্দে আওয়াজ হয়। পরে আমরা সেখানে গিয়ে দেখি, পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা প্রায় ১০-১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. পার্থজ্বীময় সরকার জানান, আহত ১৭ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বাকি ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম