দেখা গেলো নির্বাচন কমিশনের ক্ষমতা নেই: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৩:৫০আপডেট : ১৫ জুন ২০২২, ১৩:৫০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে প্রথমেই দেখা গেলো, নির্বাচন কমিশনের ক্ষমতা নেই। তাহলে দেশের ভবিষৎ নির্বাচন কী হবে? এই নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন পরিচালনা করবে?’

বুধবার (১৫ জুন) বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফখরুল বলেন, ‘তিনি (তথ্যমন্ত্রী) তো অনেক কিছুই করছেন। যেগুলোর সঙ্গে আইন, সংবিধান ও নৈতিকতার কোনও সংযোগ নেই। তিনি পাচার করা টাকার বৈধতা চেয়েছেন সংসদে। তারা টাকা পাচার করছেন আবার তা ফিরিয়ে আনতে আইন তৈরি করছেন। দেশটা লুটপাট করছে আওয়ামী লীগ।’

নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেই থাকুন, নিরপেক্ষ সরকার না থাকলে কোনোভাবেই সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচনে যাবে না বিএনপি। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা হচ্ছে. আগামীতে আরও বড় আন্দোলন করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবুনুর চৌধুরী ও অন্য নেতৃবৃন্দ।

/এসএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম