হিন্দু মহাজোটের সমাবেশে জামায়াত নেতার বক্তব্য

নীলফামারী প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ২২:০৫আপডেট : ২০ জুলাই ২০২২, ২২:০৫

নীলফামারীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর সাবেক এক নেতা বক্তব্য দিয়েছেন। এই ঘটনায় এলাকাজুড়ে চলছে নানা বিতর্ক। ওই নেতার নাম আবু হেলাল। তিনি জামায়াতের সাবেক জেলা সহকারী সেক্রেটারি ছিলেন। একাধিক মামলার এই আসামি বর্তমানে আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

হিন্দু মহাজোটের সমাবেশে তার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন সম্প্রদায়ের লোকজন। এতে নিন্দা প্রকাশ করে এ ধরনের কর্মকাণ্ডকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার হিন্দু বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এর প্রতিবাদে বুধবার (২০ জুলাই) সকালে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নীলফামারী জেলা শাখা।

শহরের চৌরঙ্গী মোড়ে স্মৃতি অম্লান চত্বরে জুয়েল রায়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের সঙ্গে সংহতি প্রকাশ করে সাবেক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বর্তমান এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক আবু হেলাল বক্তব্য দেন।

এ বিষয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায় বলেন, ‘ওই সংগঠনটি (হিন্দু মহাজোট) জামায়াত-বিএনপিপন্থি- এ কারণে তারা এই কাজ করতে পেরেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মৃণাল কান্তি রায় বলেন, ‘আমাদের আদর্শের সঙ্গে তাদের আদর্শ সাংঘর্ষিক। তাই এ ধরনের বিক্ষোভ সমাবেশে চিহ্নিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলকে দিয়ে বক্তব্য দেওয়া কোনোভাবেই ঠিক করেনি সংগঠনটি। এ ধরনের ঘটনা আবার ঘটলে প্রতিহত করা হবে।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি বাদল রায় বলেন, ‘জামায়াত নেতা আবু হেলালকে দিয়ে বক্তব্য প্রদান করানোর বিষয়ে হিন্দু মহাজোট কী বোঝাতে চেয়েছে- আমি পরিষ্কার না। তবে দৃষ্টিকটু হয়েছে যা হওয়া উঠিত নয়। আমরা এর নিন্দা জানাই।’

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পূজা উৎযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী বলেন, ‘এবি পার্টি জামায়াত সমর্থিত পার্টি। তারা সুকৌশলে আমাদের হিন্দু সম্প্রদায়ের মাঝে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। হিন্দু মহাজোটের একটি সমাবেশে একাধিক মামলার আসামি ও চিহ্নিত জামায়াত নেতার বক্তব্য তীব্র নিন্দার ঝড় উঠেছে। আমার মনে হয়, তারা একত্রিত হয়ে যেকোনও ধরনের সহিংসতার মতো কাজ করতে পারে। তাই তাদের সর্তক করে দিতে চাই ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড তারা না করে, করলে আমরা তাদের প্রতিহত করবো।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের