ডোমারে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

নীলফামারী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩১

ডোমারে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি নীলফামারীর ডোমারে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক করিমুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল সোনার গহনা ও নগদ টাকাসহ অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার ভোরে জেলার ডোমার উপজেলা শহরের ১নং ওয়ার্ড কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর নীলফামারীর সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, বাড়ির মালিক আওয়ামী লীগ প্রভাষক করিমুল ইসলাম ঢাকায় অবস্থান করায় তার বড় ভাই কোহিনুর ইসলাম ও কাজের মেয়ে বাড়িতে ছিলেন। শুক্রবার ভোর রাতে ৪/৫জনের মুখোশধারী ডাকাত দল লোহার শাবল, ছোরা এবং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়ির সদর দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই ডাকাত দল কোহিনুর ও তাদের কাজের মেয়েকে জিম্মি করে ৩টি আলমারি ভেঙে সোনার গহনা, নগদ টাকা ও একটি মোবাইলসেটসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির বারান্দায় রাখা ডায়াং-১০০সিসি একটি মোটরসাইকেল বাড়ির অদূরে ফেলে রেখে যায় ডাকাত দল।
/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম