পঞ্চগড় জেলা কৃষক লীগের সভাপতি আজিজার, সম্পাদক মাসুদ

পঞ্চগড় প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ২০:০৭আপডেট : ২৭ জুলাই ২০২২, ২০:০৭

পঞ্চগড় জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজিজার রহমান আজুকে সভাপতি ও মাসুদ করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ তাদের নাম ঘোষণা করেন।

আজিজার রহমান আজুর সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। সম্মেলনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রধান বক্তা ছিলেন।

মাসুদ করিমের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগের সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও রংপুর বিভাগের সমন্বয় কমিটির আহ্বায়ক শেখ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু প্রমুখ।

সম্মেলনে জেলার পাঁচ উপজেলার কৃষক লীগের নেতাকর্মীরা অংশ নেন। দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

এর মধ্য দিয়ে ছয় বছর পর জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম