মাঠে কাজ করার সময় বজ্রাঘাত, ২ কৃষকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ০৯:১৫আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৯:১৫

নীলফামারী সদর উপজেলার পৃথক স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) কচুকাটা ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট নামক স্থানে এই ঘটনা ঘটে।  

মৃতরা হলেন—কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মোখছেদুল ইসলাম (৫৫) ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আর্দশপাড়া গ্রামের রেদোয়ানুল (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। চাঁদের হাটের আদর্শপাড়ার রেদোয়ানুল বৃষ্টিতে ভিজে জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। অপরদিকে মোখছেদুল জমিতে পানি ধরে রাখার জন্য সেচের নালা তৈরি করছিলেন। এ সময় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দাফনের জন্য নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম