অধ্যক্ষের দোকানে তৈরি হতো নকল এনআইডি কার্ড ও পিএসসি সনদ

হিলি প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৬:২৫আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৬:২৫

দিনাজপুরের হিলিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) সনদ জালিয়াতিসহ বিভিন্ন সরকারি জাল কাগজপত্র তৈরির অপরাধে দুই জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ আগস্ট) দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে কারাদণ্ডের আদেশ দেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ-আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মা ফটোস্ট্যাট ও কম্পিউটার দোকানের মালিক বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল এবং দোকানের কর্মচারী আব্দুল ওয়াহাব।

মোহাম্মদ নূর-এ-আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘হিলি বাজারের ওই দোকানে ভোটার আইডি কার্ড ও পিএসসি সনদ জালিয়াতি করা হচ্ছে বলে খবর পাই। পরে অভিযান চালিয়ে এসবের সত্যতা পাওয়ায় দোকানের মালিক গোলাম মোস্তফা কামাল ও কর্মচারী আব্দুল ওয়াহাবকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে দোকান থেকে কম্পিউটার জব্দ করে তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এমন কর্মকাণ্ডের জন্য এর আগেও মোস্তফা কামালকে দুই বার সতর্ক করা হয়েছিল।’

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের